ঢাকা | খ্রি.

রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং | Photo Card
রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে বিরোধী দল কী অর্জন করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন করেছেন, প্রবাসী বাংলাদেশিরা কি সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী যে তাদের রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া হচ্ছে? দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো অর্থ বন্ধের হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, রেমিট্যান্স শুধু সরকারকে সহায়তা করার জন্য পাঠানো হয় না; প্রবাসীরা তাঁদের পরিবারের সদস্যদের ভরণপোষণ ও প্রয়োজন মেটাতেও দেশে অর্থ পাঠান। তাই রেমিট্যান্স বন্ধের আহ্বান শুধু দেশের অর্থনীতির ওপর নয়, প্রবাসীদের পরিবারের জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রিজভী বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি যারা বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি এ ধরনের আহ্বানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বিমানবন্দরে কোনো অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে কোনো কর্মকর্তার গায়ে হাত তোলা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপিতে থাকাকালীনও তিনি কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। তিনি কোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কাজ করলে জামায়াত নিজেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স