ঢাকা | বঙ্গাব্দ

লালপুরে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2025 ইং | Photo Card
লালপুরে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন: নিউজ বাংলা
ad728
নাটোরে লালপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় লালপুর শ্রী  সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ৪শ টি ফলজ ও ঔষধি   গাছের চারা বিবরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জামান, সুব্রত কর্মকার ,
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের
প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল বারী, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, দীপেন্দ্রনাথ রায়, সাজেদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বৃন্দ।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, লালপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।  

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স