ঢাকা | খ্রি.

‘লাগান’-এর দুই দশক পর আমির-গোয়ারিকরের নতুন ক্রিকেটযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
‘লাগান’-এর দুই দশক পর আমির-গোয়ারিকরের নতুন ক্রিকেটযাত্রা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

‘লাগান’ সিনেমার সাফল্যের দুই দশক পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও বলিউড অভিনেতা আমির খান। নতুন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-তে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। সিনেমাটিতে ৬১ বছর বয়সি আমিরকে দেখা যাবে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে।

চরিত্রটির জন্য শারীরিকভাবে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির। চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্মফেয়ার-এর প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরতে ইতোমধ্যে কঠোর ডায়েট ও ওজন কমানোর পরিকল্পনা শুরু করেছেন তিনি। আমির এর আগে ‘গজনি’ ও ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে শারীরিক রূপান্তর করে দর্শকদের চমকে দিয়েছেন। ফলে ‘ললকারা’তেও তার নতুন লুক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। ক্রিকেটনির্ভর গল্পে ২০০১ সালে মুক্তি পাওয়া ‘লাগান’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সিনেমার পর আবারও ক্রিকেটকে কেন্দ্র করে গোয়ারিকর-আমিরের জুটি পর্দায় ফেরায় দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।

এদিকে ‘ললকারা’য় ফারহান আখতার অভিনয় করবেন—এমন গুঞ্জন ছড়ালেও তিনি তা নাকচ করেছেন। ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান জানান, যে প্রকল্পে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে অভিনয়ের সঙ্গে যুক্তই ছিলেন না, সেটি থেকে সরে যাওয়ার প্রশ্নও আসে না।

তবে অভিনয় না করলেও সিনেমাটির সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত থাকছেন ফারহান। রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ‘ললকারা’ প্রযোজনা করছেন তিনি।

সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীর পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আমির খান ও আশুতোষ গোয়ারিকরের পুনর্মিলন এবং ঐতিহাসিক ভারত-পাকিস্তান ক্রিকেটের প্রেক্ষাপট এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সরকারের ছয় মাস পূর্তিতে আজ বিশেষ মতবিনিময় সভা

সরকারের ছয় মাস পূর্তিতে আজ বিশেষ মতবিনিময় সভা