ঢাকা | খ্রি.

জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল সোয়া ১০টায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবদানের কথা স্মরণ করবেন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। পাশাপাশি বিউগলে বাজানো হবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স