ঢাকা | খ্রি.

ক্যান্সারে আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল কোমো

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং | Photo Card
ক্যান্সারে আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল কোমো ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা থেকে আপাতত দূরে ৩৪ বছর বয়সী ইতালিয়ান নারী ফুটবলার রোবের্তা পিক্কি। সম্প্রতি তার শরীরে স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। কঠিন এই সময়ে পাশে দাঁড়িয়ে তার সঙ্গে ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইতালিয়ান নারী সিরি আর ক্লাব কোমো।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোমো। ক্লাবটি বলেছে, পিক্কির চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল টিম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পিক্কি ও তার পরিবারের পাশে আগামী দিনগুলোতেও সব ধরনের সহায়তা নিয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘কোমো ১৯০৭-এর সবাই রোবের্তার পাশে আছে। আগামী মাসগুলোতে তাকে ও তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

চিকিৎসা প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য পিক্কির ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে গণমাধ্যম ও সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়েছে কোমো।

ক্লাবের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত পিক্কি সামাজিক যোগাযোগমাধ্যমে কোমো পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের এই সময়টিকে তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের আরেকটি ‘গুরুত্বপূর্ণ ম্যাচ’ হিসেবেও উল্লেখ করেছেন।

নিজের অনুভূতি জানিয়ে পিক্কি লিখেছেন, ‘কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না। আমি সত্যিই ভাগ্যবান। এবার আমার নিজের ম্যাচটা খেলার সময় এসেছে। আরো প্রবল মনোবল ও দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে মাঠে ফিরব।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে:

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: