গত ১০ অক্টোবর কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পায়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম।
সম্মেলনে ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা এবং দেশের সব শাখা ও উপশাখার প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিউজ বাংলা চ্যানেল