ঢাকা | বঙ্গাব্দ

আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য খোলাসা করলেন ঐশী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং | Photo Card
আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য খোলাসা করলেন ঐশী ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর বহুল আলোচিত নতুন সিনেমা ‘নূর’ খুব শিগগিরই মুক্তি পাচ্ছে। রায়হান রাফী পরিচালিত এই রোমান্টিক গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাবে ওটিটিতে, বায়োস্কোপ প্লাস প্ল্যাটফর্মে।

গত ২৯ নভেম্বর মুক্তি পায় ছবিটির ৪২ সেকেন্ডের অফিসিয়াল টিজার। ছোট সেই ঝলকেই দেখা যায় প্রেম ও বেদনার ইঙ্গিত। কিন্তু টিজারে থাকা একটি চুমুর দৃশ্য প্রকাশের পরই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। নানা মহলে গুজব ছড়ায়, প্রচারের উদ্দেশ্যেই নাকি দৃশ্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি শুভ–ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অনেকে কৌতূহলী হন।

অবশেষে এ বিষয়ে সরাসরি কথা বললেন নায়িকা।

একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নূর’ সিনেমায় একটি চুমুর দৃশ্য আছে। আমি এটাকে অভিনয় হিসেবেই নিয়েছি। এর বাইরে কোনো কিছু নেই। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, চুমুর দৃশ্য না থাকলে অন্য কোনো দৃশ্য থাকত, ধাক্কা দেওয়া, চড় মারা, কান্না করা, যা চরিত্রের প্রয়োজন। অভিনয়ে যা দরকার, সেটাই করতে হয়।

বর্তমানে ঐশী শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ পর্যায়ে। অন্যদিকে ‘নূর’ মুক্তি পাবে আগামী ১০ ডিসেম্বর, যা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।  

/ইউএমএইচ

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ