ঢাকা | খ্রি.

২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২০২৫ সালে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৪৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

পেন্টাগনের এক পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা এপ্রিল মাসে ইয়েমেনে চালানো তিনটি পৃথক হামলার সঙ্গে সম্পর্কিত। এই মূল্যায়নটি পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতের প্রতিবেদনের অংশ হিসেবে প্রস্তুত করে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। প্রতিবেদনের একটি অনুলিপি এপির হাতে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে জানান, প্রতিবেদনটি আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে পেন্টাগনের হিসাব অনুযায়ী মার্কিন অভিযানে ২ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ২ জন আহত হয়েছিলেন।

২০২৫ সালের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর। এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই হামলায় ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হন। হামলার পর বন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। পরবর্তীতে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখা যায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও অর্থায়নের উৎস বন্ধ করাই ছিল এসব হামলার উদ্দেশ্য।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সুশান্তকে নিয়ে সারার আবেগঘন স্মৃতি

সুশান্তকে নিয়ে সারার আবেগঘন স্মৃতি