রোববার ঘরের মাঠে মন্ট্রিলের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর ৭৫ মিনিটে বক্সের ভেতর ফিলাডেলফিয়ার এক খেলোয়াড়ের নেওয়া শট গোলরক্ষক গ্লাভস দিয়ে ঠেকিয়ে দেন। ফিরতি বলের দিকে দূর থেকে দ্রুত ছুটে আসেন সুলিভান।
সামনে থাকা একাধিক ডিফেন্ডার ও এগিয়ে আসা গোলরক্ষককে এড়িয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান ১৬ বছর বয়সী এই তরুণ। তার ওই গোলেই ফিলাডেলফিয়া পায় ২-০ ব্যবধানের জয়।
চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে এটি কাভানের চতুর্থ গোল। এর পাশাপাশি এখন পর্যন্ত তার অ্যাসিস্ট ৭টি। ফলে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট মিলিয়ে মোট ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
এর মাধ্যমে ২১ বছর আগে গড়া ফ্রেড্ডি আদুর রেকর্ডও ছাড়িয়ে গেছেন কাভান। ১৬ বছর বয়সে আদু সর্বোচ্চ ১০টি গোলে অবদান রেখেছিলেন, যার মধ্যে ছিল ৪ গোল ও ৬ অ্যাসিস্ট। এবার ১১ গোলে অবদান রেখে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন কাভান সুলিভান। ফলে এমএলএস ইতিহাসে সর্বকনিষ্ঠ রেকর্ডধারী হিসেবে নতুন মাইলফলক গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
নিউজ বাংলা চ্যানেল