ঢাকা | খ্রি.

মারিবে হুতিদের মিসাইল-ড্রোন হামলা, কঠোর জবাবের ঘোষণা ইয়েমেনের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
মারিবে হুতিদের মিসাইল-ড্রোন হামলা, কঠোর জবাবের ঘোষণা ইয়েমেনের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ইয়েমেনের মারিব শহরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলায় দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। হামলার পর হুতি বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা সামরিক অভিযান শুরু করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, শনিবার (৮ আগস্ট) মারিব শহরে বাস্তুচ্যুত সাধারণ মানুষের আশ্রয়শিবিরে আকস্মিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর মারিবের সামগ্রিক নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য মেজর জেনারেল সুলতান বিন আলী আল-আরাদাহর সভাপতিত্বে ওই বৈঠকে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাঘাইর বিন আজিজসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ইয়েমেন টিভি’-তে দেওয়া বক্তব্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, নিরস্ত্র বেসামরিক মানুষ ও সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের আইনি অধিকার।

তিনি সতর্ক করে বলেন, দেশের যেকোনো স্থানে সামরিক ইউনিটের ওপর হামলাকে পুরো দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাষণে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশের সম্পদ লুট, অবৈধভাবে কর আদায় এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগও করেন আল-নুজাইলি।

একই সঙ্গে অবরুদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইয়েমেনের সাধারণ নাগরিক ও উপজাতীয় জনগোষ্ঠীকে সরকারি বাহিনীর পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমির

প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমির