ঢাকা | খ্রি.

তনু হত্যা মামলায় ২৪ ঘণ্টার নির্দেশ, আত্মসমর্পণ করেননি হাফিজুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
তনু হত্যা মামলায় ২৪ ঘণ্টার নির্দেশ, আত্মসমর্পণ করেননি হাফিজুর রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে থাকা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আপিল বিভাগের চেম্বার জজ আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করেননি। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত তিনি আদালতে হাজির হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি। একই তথ্য জানিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান। তিনি বলেন, হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি বলে তিনি জেনেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত। শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া হাফিজুর রহমানের জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে হাফিজুর রহমানকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশও দেওয়া হয়।

এর আগে ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান হাফিজুর রহমান। দুই দিন পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। পরে তার জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে চেম্বার জজ আদালত ওই আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স