ঢাকা | খ্রি.

১০টি নতুন এয়ারবাস কিনতে আজ চুক্তি স্বাক্ষর করবে বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং | Photo Card
১০টি নতুন এয়ারবাস কিনতে আজ চুক্তি স্বাক্ষর করবে বিমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বহর বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ বুধবার (৭ অক্টোবর) ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটির। দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের লক্ষ্যেই এয়ারবাসের সঙ্গে নতুন চুক্তিটি করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বিমানের বহরে যুক্ত হবে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ।

চুক্তিতে বিমানের পক্ষে স্বাক্ষর করবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি হোসেন। আর এয়ারবাসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যেই এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হবে।

জানা গেছে, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে, ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনার জন্য ব্যবহৃত হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ইশরাকের পদত্যাগে বিজয়ী ভাবলে ‘মহাবোকা’: ডাকসু নেত্রী জুমা

ইশরাকের পদত্যাগে বিজয়ী ভাবলে ‘মহাবোকা’: ডাকসু নেত্রী জুমা