ঢাকা | খ্রি.

এসএসসি-সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
এসএসসি-সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৮০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন।

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫৭২ জন এবং ছাত্রী ৩ হাজার ১৪৪ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ২ হাজার ৪৭ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণ নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।

ফল প্রকাশের পর ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি এবং এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেব এক মেয়ের বাবা হলেও আপত্তি নেই জ্যোতির্ময়ীর

দেব এক মেয়ের বাবা হলেও আপত্তি নেই জ্যোতির্ময়ীর