রোববার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে যায়নি। অথচ বর্তমানে সংসদ অধিবেশন চলার সময় দলটি বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে এবং পরবর্তী সময়ে ভেতরে প্রবেশ করে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকি দিচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন কি না। একই সঙ্গে সংসদ ভবন ঘেরাওয়ে অংশ নেওয়া ব্যক্তিদের কেউ গত ১৬ বছরে সংসদ ভবনের আশপাশে গিয়েছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগমুক্ত পরিবেশে জামায়াত মনে করছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এ কারণে তারা পুলিশি নিরাপত্তার মধ্যে থেকেই সরকার পতনের স্বপ্ন দেখছে। তবে তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পুলিশি নিরাপত্তার মাধ্যমে হয়নি।
তিনি আরও বলেন, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ করা কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাওয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না। তার মতে, যারা বিরোধী দল পরিচালনাই করতে পারে না, তারা হয়তো রাষ্ট্রে অস্থিরতা তৈরি করতে সক্ষম হতে পারে; কিন্তু ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।
নিউজ বাংলা চ্যানেল