নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা
পেয়েছেন দৈনিক মানবকন্ঠের সাবেক প্রতিনিধি বর্তমানে দৈনিক যায়যায়দিন এর মাল্টিমিডিয়া
ইনচার্জ নয়ন কুমার বর্মন।
জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় তাকে
এই সম্মাননা দেয়া হয়।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক
কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: মাহফুজ
আলম এই সম্মাননা সাংবাদিকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে একই সাথে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার
ও আহত সাংবাদিকদেরও সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার
প্রেস সচিব শফিকুল আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম, সাংবাদিক
কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট তিনটি ক্যাটাগরিতে
ছয় শতাধিক সাংবাদিক থেকে বাছাই করে সারাদেশের মোট ১৯৭ জন সাংবাদিককে এই সম্মাননা দেয়া
হয়েছে। এদের মধ্যে পাঁচজন শহীদ সাংবাদিক ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল