ঢাকা | খ্রি.

কঙ্গনার বক্তব্য ঘিরে চর্চা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং | Photo Card
কঙ্গনার বক্তব্য ঘিরে চর্চা ছবির ক্যাপশন: ছবি:সংগৃহীত
ad728
দেশের লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। তার কথায়, ভারতের অনেক শিক্ষিত এবং আপাতদৃষ্টিতে আধুনিক মানসিকতার মানুষ এবং চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত লোকজনও গোপনে মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন। কঙ্গনার এই বক্তব্য ঘিরে চলছে তুমুল চর্চা।

 সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানা বক্তব্য রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তারপর দ্বিতীয়বারও মেয়ে হয়, তখন বিষয়টা আরও ভালো করে বোঝা যায়। তারা দেখাতে চান তাদের চোখে পুত্র ও কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পর সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও একই চিত্র দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার সঙ্গে একমত। অনেকে আবার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন। কঙ্গনাকে সাপোর্ট করে এক অনুরাগী লিখেছেন, প্রগতিশীল ভাবনার সঙ্গে অর্থনৈতিক অবস্থার কোনো সংযোগ নেই। অনেকে পুত্রসন্তানের জন্য মানতও করেন। তবে, তারাই আবার নিজেদের প্রগতিশীল দেখানোর চেষ্টা করেন। কঙ্গনা সরাসরি এটিকে বলিউডের সঙ্গে যুক্ত করেছেন। 
খবর- মানবজমিন

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে সফর করবেন সৌদি প্

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে সফর করবেন সৌদি প্