ঢাকা | খ্রি.

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং | Photo Card
আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিজেস্ব প্রতিবেদক: চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।

অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ৫৩ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় তা দেশের বৈদেশিক মুদ্রাবাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের