ঢাকা | খ্রি.

আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ওই সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

একজন প্রার্থী ৫১তম বিশেষ বিসিএসে একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের জন্য ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা বিয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ হলে তিনি আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

সহকারী সার্জন পদে আবেদন করতে হলে এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের বিডিএস বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে আবেদনের এসব শর্ত ও সময়সীমার তথ্য জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন বিমানবাহী রণতরী ক্যারিবীয় সাগরে

মার্কিন বিমানবাহী রণতরী ক্যারিবীয় সাগরে