মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রাক্-অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল ফেসবুক লাইভে মিস মেক্সিকো ফাতিমা বোস্ককে বলেন, তুমি থাইল্যান্ডের প্রচার করছ না কেন?
এরপর তিনি রাগের মাথায় ফাতিমাকে বোকা বলেন। কিন্তু ফাতিমা শান্তভাবে জবাব দেন, আপনি আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আমাকে একজন নারী হিসেবে সম্মান দিচ্ছেন না।
এই কথা শুনে নাওয়াত নিরাপত্তাকর্মীদের বলেন ফাতিমাকে বাইরে বের করে দিতে। কিন্তু তখন অনেক প্রতিযোগী মিস মেক্সিকোর পাশে দাঁড়ান। কেউ সরাসরি প্রতিবাদ করেন, কেউ অনুষ্ঠান ছেড়ে চলে যান।
বর্তমান মিস ইউনিভার্স ও ডেনমার্কের প্রতিনিধি ভিক্টোরিয়া কায়ার থেইলভিগ বলেন, একজন নারীকে অপমান করা মানে সব নারীর প্রতি অসম্মান। আমি এই প্রতিযোগিতায় থাকছি না।
ঘটনার পর মিস ইউনিভার্স সংগঠন এক বিবৃতিতে নাওয়াতের আচরণের নিন্দা জানায় এবং জানায়, তার দায়িত্ব সীমিত করা হবে। সংগঠনের প্রেসিডেন্ট রাউল রোচা বলেন, আমরা নারীর সম্মান রক্ষায় কখনোই আপস করব না।
বিতর্ক চললেও প্রতিযোগিতা থেমে নেই। বুধবার ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে আরেকটি পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।পরে নাওয়াত প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, আমি সেদিন মানসিকভাবে খুব চাপে ছিলাম। সবাইকে দুঃখিত বলছি।
তবে মিস মেক্সিকো ফাতিমা এখনো তার অবস্থানে অটল। তিনি বলেন, আমি কোনো পুতুল নই। আমি এসেছি নারীদের পক্ষে কথা বলতে, নীরব থাকতে নয়।
/ইউএমএইচ
নিউজ বাংলা চ্যানেল