ঢাকা | খ্রি.

রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে ফুটবল ক্যারিয়ার বেছে নিলেন কামুরাসি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে ফুটবল ক্যারিয়ার বেছে নিলেন কামুরাসি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  ফুটবল ক্যারিয়ার ও স্বাধীন জীবন ধরে রাখতে উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের অধিনায়ক ও গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। ৩৬ বছর বয়সী এই ফুটবলার ছিলেন তোড়োর পরবর্তী রাজা নির্বাচনের উত্তরাধিকার কমিটির প্রথম পছন্দ।

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কামুরাসি অবশ্য রাজপদের দায়িত্ব নেওয়ার বিষয়ে অপারগতা জানিয়েছেন। তোড়ো রাজ্যের রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো বিষয়টি নিশ্চিত করে বলেন, কামুরাসি জানিয়েছেন, তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। এ কারণে এই মুহূর্তে তিনি রাজপদের দায়িত্ব নিতে পারছেন না।

প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই কামুরাসি। গত ২৭ আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মাত্র ৩৪ বছর বয়সে মারা যান রাজা ওয়ো। মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুর পরই নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও ফুটবল ছাড়ছেন না ‘বিগ জি’ নামে পরিচিত কামুরাসি। তাঁর অসম্মতির পর সাবেক টেলিভিশন উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করেছে উত্তরাধিকার কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসই ডনসের গুরুত্বপূর্ণ সদস্য কামুরাসি। তাঁর নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এফএ কাপের মূল পর্বে খেলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় বাছাই পর্বে জায়গা করে নেয় তারা। সেখানে আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে খেলবে দলটি।

উল্লেখ্য, উগান্ডায় নির্বাচিত সরকার ও প্রেসিডেন্ট থাকায় তোড়ো রাজ্যের রাজার নির্বাহী রাজনৈতিক ক্ষমতা নেই। তবে তোড়োসহ দেশটির ঐতিহ্যবাহী রাজপরিবারগুলো এখনো স্থানীয় সংস্কৃতি ও সামাজিক পরিসরে অত্যন্ত সম্মানিত।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ বিকে

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ বিকে