ঢাকা | খ্রি.

দূরপাল্লার বাসে কিমিতে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং | Photo Card
দূরপাল্লার বাসে কিমিতে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১০ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে। একই সঙ্গে নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

ভাড়া পুনর্নির্ধারণের আলোচনায় যাত্রীদের প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পরিবহন মালিকদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের মতামত নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে একতরফাভাবে মালিকদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তারা।

এ ছাড়া পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে মালিকদের প্রকৃত পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয়ের বিপরীতে কতটা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে—এর সঠিক হিসাব জনসমক্ষে প্রকাশে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলেও দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভাড়া বৃদ্ধিতে সরাসরি প্রভাবিত যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে সংগঠনটির প্রস্তাব হলো—দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বৃদ্ধি করা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুস্থ থাকতে রোদ দরকার, তবে হতে হবে পরিমিত

সুস্থ থাকতে রোদ দরকার, তবে হতে হবে পরিমিত