ঢাকা | খ্রি.

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং | Photo Card
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি তাঁর নজরে এসেছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা তুলে ধরে ইশরাক লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার কথাও জানান তিনি।

এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেন ইশরাক। পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

তবে জাতীয় প্রেস ক্লাবে ঘোষিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরই তাঁর পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজা দখলে অনড় নেতানিয়াহু

গাজা দখলে অনড় নেতানিয়াহু