দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি রেলওয়ে থানায় জানানো হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল