ঢাকা | খ্রি.

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ কিশোরগঞ্জের ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকায় দায়িত্ব পালন শেষে গাজীপুরে ফেরার পথে দুপুর ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনার শিকার হন শামীম। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এদিকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

এক শোকবার্তায় তারা বলেন, দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যের এভাবে মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শামীম আহমেদের মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের সদস্য গভীরভাবে শোকাহত।

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুলসহ ৪ রাজনী

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুলসহ ৪ রাজনী