ঢাকা | খ্রি.

ওটিপি ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
ওটিপি ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা ওটিপি যাচাই ছাড়া কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। অনুমোদনবিহীন এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এর কারণে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সৌদিতে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর: আকামা নবায়নে কফিল পরিব

সৌদিতে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর: আকামা নবায়নে কফিল পরিব