নিজস্ব প্রতিবেদক
শরীয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশের ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো. রফিকুল ইসলাম ও এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মো. আমিনুল ইসলাম ভূঞা, মো. আমিনুল ইসলাম ভূঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাসেম এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সারাদেশের শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ১৯৯৫ সালে ‘সর্বদাই শরীয়াহর’ মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ৩১ বছর পরও ব্যাংকটি সেই মূল্যবোধ ধারণ করেই এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। শরীয়াহর নীতিকে সঙ্গে নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান বলেন, ‘৩১ বছর শরীয়াহর সাথে, বিশ্বাসের শীর্ষে’—এই ট্যাগলাইনের মধ্যেই ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকের আস্থা ও অর্জনের প্রতিফলন রয়েছে। বিস্তৃত নেটওয়ার্ক, প্রায় সাড়ে ৬ হাজার কর্মীর পরিবার, ব্যবসায়িক চ্যানেল ও অপারেশনসকে তিনি ব্যাংকের উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, করপোরেট গভর্ন্যান্স, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন ও প্রসেস ডেভেলপমেন্টের মাধ্যমে গ্রাহকসেবা সহজ ও কার্যকর করতে কাজ চলছে।
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ৩১ বছর পূর্ণ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক আজকের অবস্থানে এসেছে। সময়ের সঙ্গে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উদ্ভাবনী সেবা, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্স সেবার পরিধি বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ৩১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪২ লাখ গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় ৫৪ হাজার ৫০০ কোটি টাকা। দেশজুড়ে ব্যাংকটির ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫৪টি এটিএম ও সিআরএম রয়েছে। পাশাপাশি এআইবি আই-ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা দেওয়া হচ্ছে।
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
নিউজ বাংলা চ্যানেল