ঢাকা | খ্রি.

এসএসসির ফলে বরিশাল বিভাগে এগিয়ে পিরোজপুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
এসএসসির ফলে বরিশাল বিভাগে এগিয়ে পিরোজপুর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে পিরোজপুর। জেলাটিতে এবার পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ, যেখানে বরিশাল বিভাগের সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পিরোজপুর জেলার ফলাফলের তথ্য নিশ্চিত করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে এবার বিভাগের অন্য জেলাগুলোর তুলনায় পিরোজপুর শীর্ষে রয়েছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর পিরোজপুর থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ হাজার ৯৬২ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রভাব এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, ‘বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। মোট জিপিএ ৫ পাওয়া ৩৪৬ জনের মধ্যে ২২৬ জনই মেয়ে।



নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড

দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড