ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সংগঠনটি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে গতকাল শুক্রবার বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ব্যবসাসংক্রান্ত জটিলতার কারণে গত ৩০ আগস্ট হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে তা সমাধানের আশ্বাস পাওয়ায় শনিবার ৫ সেপ্টেম্বর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল