ঢাকা | খ্রি.

সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং | Photo Card
সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ একটি স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব তৈরি করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে পাঠাতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি গত ১০ সেপ্টেম্বর জারি করা হয়। এতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়ার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডিও পত্রের পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

নতুন উপজেলা গঠনের প্রস্তাব তৈরির ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংযুক্ত করে প্রস্তাবটি পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে এবং বিভাগীয় কমিশনারের সুপারিশসহ তা মন্ত্রণালয়ে পাঠাতে অনুরোধ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা নির্ধারণে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, আয়তন ও স্থানীয় জনগণের সুবিধার বিষয় বিবেচনা করা হবে। পাশাপাশি বিদ্যমান প্রশাসনিক কাঠামোর বিষয়টিও মূল্যায়ন করা হবে।

জেলা প্রশাসনের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর নির্ধারিত নিয়মে সেটি যাচাই-বাছাই করা হবে। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চিঠিটির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পৌঁছানোর পর নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্র

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্র