পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ এই সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরে অন্যান্য সব বিষয়ে তাকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।
ওই নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করে জয় পান ড. খলিলুর রহমান।
নিউজ বাংলা চ্যানেল