ঢাকা | খ্রি.

অস্ত্র-গুলি-মাদকসহ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯১

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং | Photo Card
অস্ত্র-গুলি-মাদকসহ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯১ ছবির ক্যাপশন:
ad728
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাসুয়া, ১ টি জিআই পাইপ, ১ টি মনিটর, ১ টি সিপিইউ, ৬ টি মোবাইল ফোন ও একজন ভিকটিক উদ্ধার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ