ঢাকা | খ্রি.

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁর ভাষায়, ‘দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই সেটি ঠেকিয়ে রাখতে পারবে না।’

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানান তারেক রহমান। তিনি বলেন, শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ তিনি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান। এতে পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলেও উল্লেখ করেন তিনি।

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ

ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ