ঢাকা | খ্রি.

চট্টগ্রামে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
চট্টগ্রামে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চোরাই বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের ‘ফলের গলি’ এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে কয়েকটি কক্ষ থেকে এসব বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভবনটিতে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও কেনাবেচার তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার করা আলামত নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ