ঢাকা | বঙ্গাব্দ

কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারে বড় আকারের অগ্নিকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং | Photo Card
কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারে বড় আকারের অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে বড় আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আসআরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে: কাদের সিদ্দিকী

শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে: কাদের সিদ্দিকী