ঢাকা | খ্রি.

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারিয়ে অবিচার দেখছেন না আশরাফুল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং | Photo Card
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারিয়ে অবিচার দেখছেন না আশরাফুল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : শনিবার (২৪ অক্টোবর) সকালেও বাংলাদেশ দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টকে সামনে রেখে ব্যাটারদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন তিনি। তবে সেদিন সন্ধ্যার পরই জানতে পারেন, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না তিনি।

হঠাৎ করে দায়িত্ব হারানোর খবরে আশরাফুলের কণ্ঠে হতাশার সুর থাকলেও বিসিবির সঙ্গে চুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে সিদ্ধান্তটি মেনে নিয়েছেন তিনি।

দায়িত্ব থেকে অব্যাহতির পর গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আশরাফুল। তিনি জানান, মাগরিবের পর তাঁকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়। পরবর্তী তিন মাসে কোনো অ্যাসাইনমেন্ট থাকলে সে বিষয়ে তাঁকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে নিজের প্রতি অবিচার হিসেবে দেখছেন না সাবেক এই ক্রিকেটার। আশরাফুল বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে। আমরা যারা কোচ হিসেবে থাকি, তাদের চুক্তিটা এভাবেই হয় যে, বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারবেন। এটা তাদের এখতিয়ারভুক্ত।’

আশরাফুলের দায়িত্ব হারানোর পেছনে জাতীয় দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা আলোচনায় এসেছে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। এমনকি কোনো ম্যাচেই দলীয় সংগ্রহ দুইশ রান ছাড়াতে পারেনি।

এর আগে অস্ট্রেলিয়া সফরে ডারউইনে ঐতিহাসিক জয় পেলেও ম্যাকাইয়ে দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ৬৪ ও ৯৫ রান। তারও আগে জিম্বাবুয়ে সফরে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
১১৪ রান নিয়েও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, শেষ মুহূর্তে হার

১১৪ রান নিয়েও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, শেষ মুহূর্তে হার