ঢাকা | খ্রি.

খিলগাঁও স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ জানল পাঁচ শতাধিক শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
খিলগাঁও স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ জানল পাঁচ শতাধিক শিক্ষার্থী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকার খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ করা হয়েছে। হেরাল্ড ওপেন, গোল্ডেন টাই ও ৩৬ রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও সংগঠনগুলোর প্রধান উপদেষ্টা হাবিবুর রশীদ হাবিব।

বক্তব্যে হাবিবুর রশীদ হাবিব বলেন, তরুণদের পাশাপাশি স্কাউটদের এ ধরনের মানবিক উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্কাউট ব্যক্তিত্ব ফারুক আহাম্মদ। গোল্ডেন টাই ওপেন স্কাউট গ্রুপের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মো. আকরাম উজ জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এর সঙ্গে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল