ঢাকা | খ্রি.

সান্তোসে থাকবেন, নাকি ফুটবল ছাড়বেন—ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নেইমার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
সান্তোসে থাকবেন, নাকি ফুটবল ছাড়বেন—ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নেইমার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

২০২৬ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্রাজিলিয়ান এই তারকা জানিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না, তবে সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন, সেটিও তিনি নিশ্চিত নন।

৩৪ বছর বয়সী নেইমারের ক্যারিয়ার এখন শেষ পর্যায়ের দিকে। তাই সামনে তিনি খেলোয়াড়ি জীবন চালিয়ে যাবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

সোমবার নিজের দাতব্য সংস্থা ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর ষষ্ঠ বার্ষিক নিলামে উপস্থিত হয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার।

নেইমার বলেন, ‘জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নই।’

সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। চুক্তির শেষটা সম্মানের সঙ্গে করতে চান জানিয়ে তিনি বলেন, ‘সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। সম্মানের সঙ্গে শেষটা করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব নাকি ছেড়ে অন্য কোথাও যাব কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়েও কথা বলেন নেইমার। তিনি বলেন, ‘আমি যা ভালোবাসি, তা মন থেকেই করি। ইনস্টিটিউটটি গড়ে তোলাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

এদিকে আগামীকাল রেমোর বিপক্ষে কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে সান্তোস। ম্যাচটির আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে আশাবাদী নেইমার।

তিনি বলেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি। ধীরে ধীরে নিজের সেরাটা ফিরে পাচ্ছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প

বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প