ঢাকা | খ্রি.

ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত বাংলাফ্যাক্টের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত বাংলাফ্যাক্টের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, শনাক্ত হওয়া পাঁচজনই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সোমবার ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার বিভিন্ন ভিডিও ও দৃশ্য বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

জানা গেছে, একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সেখানে ভাইয়ের সঙ্গে রাস্তায় বের হলে একদল বাংলাদেশির হেনস্তার শিকার হন তিনি। পরে ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

বাংলাফ্যাক্টের তথ্যমতে, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে সোচ্চার ছিলেন বাঁধন। সেই অবস্থানের কারণেই ইতালিতে তাকে হেনস্তা করা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান। দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজের মাধ্যমে এসব তথ্য ছড়ানো হচ্ছে বলে তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এসব অপতথ্যের একটি অংশে তৎকালীন অন্তর্বর্তী সরকার, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বিএনপি এবং বিএনপি সরকারের বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা শনাক্ত করা হয়েছে বলে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য যাচাই করে থাকে। একই সঙ্গে গণমাধ্যম ও সংবাদসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাও করে প্রতিষ্ঠানটি।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা শনাক্ত করেছে। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি যাচাই করা সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত