ঢাকা | খ্রি.

দুর্গাপূজার ছুটির আগে আজ সুপ্রিম কোর্টে চলবে দাপ্তরিক কাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং | Photo Card
দুর্গাপূজার ছুটির আগে আজ সুপ্রিম কোর্টে চলবে দাপ্তরিক কাজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির আগে আজ শনিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আজ খোলা থাকবে।

গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—আদালতের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আজ ১৭ অক্টোবর শনিবার উভয় বিভাগে দাপ্তরিক কাজ চলবে।

অন্যদিকে, অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালও ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে আজ শনিবার এসব আদালত খোলা থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বরেকর্ড গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বরেকর্ড গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ