ঢাকা | খ্রি.

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং | Photo Card
কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার কন্যাসন্তানের বাবা হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি জানান এই শিল্পী।

পোস্টে তানজীব সারোয়ার লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’

নবজাতককে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা।’

এ সময় নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানজীব। তিনি লেখেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন।’

তানজীব সারোয়ারের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। নতুন অতিথিকে ঘিরে শিল্পীর পরিবারেও বইছে আনন্দের আবহ।

জানা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন তানজীব সারোয়ার। সানজিদা পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।

সংগীতজগতে তানজীব সারোয়ারের যাত্রা শুরু হয় একক অ্যালবাম দিয়ে। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির সব গানের কথা ও সুর করেন তানজীব সারোয়ার নিজেই। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি

কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি