ঢাকা | খ্রি.

সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিউজ বাংলা ডেস্ক:সাংবিধানিক বিধান ও আইন অক্ষরে অক্ষরে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, অতীতে একটি পক্ষ বিএনপিকে ‘ক্যান্টনমেন্টের দল’ হিসেবে আখ্যায়িত করেছে। অথচ আওয়ামী লীগই দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের নির্বাচন করবে না। জনগণের মতামত ও সাংবিধানিক বিধানকে গুরুত্ব দিয়েই নির্বাচন আয়োজন করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশে আইনের শাসন ও আইনভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইন অনুযায়ী সব বিষয়ে ব্যবস্থা নেওয়াই সরকারের লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স