ঢাকা | খ্রি.

পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং | Photo Card
পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: নিউজ বাংলা
ad728
অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল এবং পরিবেশ অধিদপ্তর-এর যৌথ আয়োজনে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মাননীয় চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতনতা ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে পারলে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুবাইয়াৎ-ই-আশিক, পরিচালক (অডিট ও আইন), বিআরটিএ। তিনি সড়ক পরিবহন আইন, ট্রাফিক বিধি-বিধান এবং পেশাদার আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাম্মৎ মমতাজ বেগম, পরিচালক (প্রশিক্ষণ), বিআরটিএ, সদর কার্যালয়; জনাব মোঃ আনোয়ারুল কিবরিয়া, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, সদর কার্যালয়; এবং জনাব মোহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ঢাকা।

কর্মশালায় অংশগ্রহণকারী পেশাজীবী চালকেরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইসিসিবিতে আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনীতে ব্যবসায়ীদে

আইসিসিবিতে আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনীতে ব্যবসায়ীদে