কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মাননীয় চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতনতা ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে পারলে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুবাইয়াৎ-ই-আশিক, পরিচালক (অডিট ও আইন), বিআরটিএ। তিনি সড়ক পরিবহন আইন, ট্রাফিক বিধি-বিধান এবং পেশাদার আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাম্মৎ মমতাজ বেগম, পরিচালক (প্রশিক্ষণ), বিআরটিএ, সদর কার্যালয়; জনাব মোঃ আনোয়ারুল কিবরিয়া, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, সদর কার্যালয়; এবং জনাব মোহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ঢাকা।
কর্মশালায় অংশগ্রহণকারী পেশাজীবী চালকেরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে