বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে রাষ্ট্রদূত বলেন, নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
নেপালে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নেপালের চলমান দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।
নিউজ বাংলা চ্যানেল