ঢাকা | খ্রি.

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আটজনের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং | Photo Card
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আটজনের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ত্রিপল হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজিজ মোল্লা, নান্নু মোল্লা ওরফে টেনডল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করিম মোল্লা।

এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে একই দিন সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) নূরতাজ আলম বাহার জানান, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ