ঢাকা | খ্রি.

‘টক্সিক’ নির্মাণের কঠিন সময়ে স্ত্রীর সমর্থনের কথা জানালেন ইয়াশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
‘টক্সিক’ নির্মাণের কঠিন সময়ে স্ত্রীর সমর্থনের কথা জানালেন ইয়াশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দক্ষিণী তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ নির্মাণের পথচলা সহজ ছিল না। বেঙ্গালুরুতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জানান, চরিত্রের বিভিন্ন লুকের জন্য তাকে দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক প্রস্তুতি ও পরিশ্রম করতে হয়েছে। এই কঠিন সময়ে স্ত্রী রাধিকা পণ্ডিতের সহযোগিতাকে নিজের বড় শক্তি হিসেবে উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চরিত্রের প্রয়োজনে নিজের স্বাচ্ছন্দ্যের সীমা ছাড়িয়ে কাজ করতে হয়েছে বলে জানান ইয়াশ। এ প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে থাকা কিংবা একই ছাদের নিচে জীবনযাপন করা সহজ নয়। ছবিটির জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং চরিত্রের প্রয়োজনে দুই থেকে তিন ধরনের আলাদা লুক নিতে হয়েছে। পুরো প্রক্রিয়ায় রাধিকা তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন বলেও জানান অভিনেতা।

‘টক্সিক’ ছবিতে সার্কাস শিল্পী নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবির ‘তাবাহি’ গানে ইয়াশের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের মুখে পড়েছেন কিয়ারা।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে ইয়াশ বলেন, অনলাইনের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকা উচিত। একজন অভিনেতাকে বিভিন্ন ধরনের সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। তবে সেসব নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে পারলে একসময় মানুষ তার মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন ইয়াশ। তার মতে, তারা হয়তো সময়ের তুলনায় কিছুটা এগিয়ে কাজ করছেন।

গীতু মোহনদাস পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম ভাষাতেও ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইয়াশের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কোরেশী। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জাতির সেবায় সদাপ্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি: মহাপরিচালক

জাতির সেবায় সদাপ্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি: মহাপরিচালক