ঢাকা | খ্রি.

আইনি সহায়তা ও প্রযুক্তির সমন্বয়ে মামলা কমানোর উদ্যোগ: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
আইনি সহায়তা ও প্রযুক্তির সমন্বয়ে মামলা কমানোর উদ্যোগ: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪৫ লাখ উল্লেখ করে তিনি বলেন, এ সংখ্যা কমাতে লিগ্যাল এইড, মধ্যস্থতা, ডিজিটাল প্রযুক্তি এবং বিচারিক কার্যক্রমকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।

শনিবার ‘বাংলাদেশে ডিজিটাল আইনি সহায়তার পরিষেবার গতি বৃদ্ধি’ প্রকল্পের সমন্বয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাকের প্রশিক্ষণ, সভা ও অবকাশ কেন্দ্র (বিসিডিএম)-এ আগামী দুই দিন এ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি শুধু বিরোধ নিষ্পত্তি কিংবা মধ্যস্থতার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এর সঙ্গে প্রত্যেক নাগরিকের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার বিষয়টিও সরাসরি যুক্ত।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো সেই অধিকার নিশ্চিত করা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ইউএফও নিয়ে আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের

ইউএফও নিয়ে আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের