ঢাকা | খ্রি.

রূপপুরের প্রথম ইউনিটে ১৬ এমপিএ চাপে ভাল্বের পরীক্ষা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
রূপপুরের প্রথম ইউনিটে ১৬ এমপিএ চাপে ভাল্বের পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (পিওআরভি/পিওএসভি) ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, ইউনিটটির কমিশনিং কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এনপিসিবিএলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পরীক্ষার কার্যক্রম শুরু হয় এবং বুধবার সকালে তা শেষ হয়। মেইন কন্ট্রোল রুম (এমসিআর) ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর) থেকে পুরো পরীক্ষা পরিচালনা করা হয়। এ সময় প্রকৌশলীরা প্রথমে কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করেন। এরপর সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্বের (এমএসভি) কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

পরীক্ষার পুরো সময়ে ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যকারিতা, প্রতিক্রিয়া, অ্যালার্মসহ বিভিন্ন সংশ্লিষ্ট প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। এনপিসিবিএল জানিয়েছে, অনুমোদিত পদ্ধতি ও নির্ধারিত নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।

কর্মকর্তারা জানান, চুল্লির প্রাইমারি সার্কিটে নিরাপদ চাপ বজায় রাখার ক্ষেত্রে পিওআরভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিশনিংয়ের প্রতিটি পর্যায়ে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনপিসিবিএল আরও জানিয়েছে, পরবর্তী ধাপে প্রায় ১৮ এমপিএ চাপে ভাল্বের পরীক্ষা করা হবে। কমিশনিং দল প্রতিটি ধাপের কার্যক্রম যাচাই করার পর পরবর্তী পর্যায়ের কাজে অগ্রসর হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা