সৈয়দ এম এ জিন্নাহ্ : রাজধানীর মতিঝিলে ডাচ–বাংলা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে ইউসেপ বাংলাদেশ (ঢাকা নর্থ) ও ডাচ–বাংলা ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মধ্যে ১০ নভেম্বর ২০২৫, সোমবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় এখন থেকে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে ডাচ–বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগত ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং মাল্টি কারেন্সি ভিসা কার্ড গ্রহণের সুযোগ পাবেন। ভবিষ্যতে এসব প্রশিক্ষণার্থীর ভাতা প্রদানও এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করবে ইউসেপ বাংলাদেশ ঢাকা নর্থ রিজন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ–বাংলা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহাদাত হোসাইন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আহমেদ আসলাম আল ফেরদৌস, রিজিওনাল ম্যানেজার মাহবুবুর রহমান, মিরপুর অঞ্চলের সেলস ম্যানেজার ইসতিয়াক আহমেদ ও রায়হান ইসলাম। ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ নাজিম ওবায়েদ (প্রিন্সিপাল ও ঢাকা নর্থ ইনচার্জ), সিনিয়র শিক্ষক শাহজাদী সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা।
নিউজ বাংলা চ্যানেল