ঢাকা | খ্রি.

আটকের পর মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং | Photo Card
আটকের পর মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গুরুগ্রাম থেকে আটকের পর আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার তাকে আটক করা হয়েছিল। শনিবার দিবাগত গভীর রাতে তিনি মুক্তি পান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে আটক হন রাঠি। পুলিশের তথ্য বলছে, ওই দিন সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল তাকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি দমনের সময় পুলিশ ৬ হাজারের বেশি মানুষকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা ছিলেন। ধ্রুব রাঠিও তাদের একজন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ধনীদের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু

ধনীদের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু